শিরোনামঃ
দিলীপ গৌর ০১-১২-২০২০ ০৭:১০ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার পূর্বে আওয়ামীলীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ ১ ডিসেম্বর মঙ্গলবার সকালে শাহজাদপুর এটিএস বাসষ্ট্যান্ডে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।
পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি খসরুজ্জামানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, দলের মনোনীত মেয়র প্রার্থী মনির আক্তার খান তরু লোদী, আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সাবেক মেয়র নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিনয় কুমার পাল, আনু লোদী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, যুবলীগ নেতা আশিকুল হক দিনার, কামরুল হাসান হিরক, আলামিন হোসেন, মোসলেম উদ্দিন খাঁ প্রমুখ।
মতবিনিময় শেষে নৌকার সমর্থনে শহরে এক মিছিল বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com