মেয়র পদে ৫, সংরক্ষিত মহিলা আসনে ১৬, সাধারণ আসনে ৪৪ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
২২ আগস্ট, ২০২৬ ০১:০১ অপরাহ্ন

  

মেয়র পদে ৫, সংরক্ষিত মহিলা আসনে ১৬, সাধারণ আসনে ৪৪ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

দিলীপ গৌর
০১-১২-২০২০ ০৬:২৪ অপরাহ্ন
মেয়র পদে ৫, সংরক্ষিত মহিলা আসনে ১৬, সাধারণ আসনে ৪৪ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে ৫ জন, তিনটি সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ১৬ জন এবং ৯ টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ ১ ডিসেম্বর মঙ্গলবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষদিন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মনির আক্তার খান তরু লোদী, বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান সজল, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোক্তার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী খন্দকার ইমরান ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র নজরুল ইসলাম। ৯ টি ওয়ার্ডের কাউন্সিলর পদে মোট ৪৪ জন প্রার্থীর মধ্যে ১নং ওয়ার্ডে ৫ জন, ২নং ওয়ার্ডে ৪ জন, ৩নং ওয়ার্ডে ৬ জন, ৪নং ওয়ার্ডে ২ জন, ৫নং ওয়ার্ডে ১০ জন, ৬নং ওয়ার্ডে ৪ জন, ৭নং ওয়ার্ডে ৫ জন, ৮নং ওয়ার্ডে ৪ জন এবং ৯নং ওয়ার্ডে ৪ জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্যদিকে, ৩ টি সংরক্ষিত মহিলা আসনে কাউন্সিলর পদে ১নং (১,২,৩) ওয়ার্ডে ৪ জন, ২নং (৪,৫,৬) ওয়ার্ডে ৭ জন, ৩নং (৭,৮,৯) ওয়ার্ডে ৫ জন। উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, আগামী ৩ ডিসেম্বর দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ১০ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সূত্র মতে, শাহজাদপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা ৫১ হাজার ৮৭ জন।

 


দিলীপ গৌর ০১-১২-২০২০ ০৬:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 326 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com