তাড়াশে পুকুর খনন করায় জরিমানা
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০১-১২-২০২০ ০৫:৩২ অপরাহ্ন
|
|
তাড়াশে পুকুর খনন করায় জরিমানা
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশে কৃষি জমিতে অবৈধ ভাবে পুকুর খনন করায় এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের জাহাঙ্গীরগাতি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওবায়দুল্লাহ।
তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওবায়দুল্লাহ বলেন, অবৈধভাবে ফসলি জমিতে খনন করায় বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারার ১৫(১) ধারায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০১-১২-২০২০ ০৫:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 458 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ