তাড়াশে মাস্ক না পড়ায় ৭জনকে জরিমানা
২৭ এপ্রিল, ২০২৬ ০৬:৩১ অপরাহ্ন

  

তাড়াশে মাস্ক না পড়ায় ৭জনকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
০১-১২-২০২০ ১২:১০ অপরাহ্ন
তাড়াশে মাস্ক না পড়ায় ৭জনকে জরিমানা

আশরাফুল ইসলাম রনি: করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিস্তার প্রতিরোধে সিরাজগঞ্জের তাড়াশে মাস্ক ব্যবহার না করায় ৭জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার পৌর শহরের বারোয়ারী বটতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাস্ক না পড়ায় ৭জনকে জরিমানা করেন তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ওবায়দুল্লাহ।

এ সময় মাস্ক না ব্যবহার করায় সংক্রামক রোগ নিয়ন্ত্রণ প্রতিরোধ ও নির্মূল আইন ২০১৮ অনুযায়ী ৭টি মামলায় ৭জনকে মোট ৭০০ টাকা জরিমানা করা হয়। তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ওবায়দুল্লাহ বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার বাধ্যতামুলক করতে এ অভিযান চলবে।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ০১-১২-২০২০ ১২:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 602 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com