সলঙ্গায় মসজিদ ভিত্তিক কোরআনের আলো ছড়িয়ে দিচ্ছে যমুনা ব্যাংক কোরআন শিক্ষা কেন্দ্র
২৪ এপ্রিল, ২০২৬ ০৮:৪৮ পূর্বাহ্ন

  

সলঙ্গায় মসজিদ ভিত্তিক কোরআনের আলো ছড়িয়ে দিচ্ছে যমুনা ব্যাংক কোরআন শিক্ষা কেন্দ্র

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
০১-১২-২০২০ ১১:০৬ পূর্বাহ্ন
সলঙ্গায় মসজিদ ভিত্তিক কোরআনের আলো ছড়িয়ে দিচ্ছে যমুনা ব্যাংক কোরআন শিক্ষা কেন্দ্র

সলঙ্গা প্রতিনিধি : গতকাল সোমবার (৩০ নভেম্বর ) বাদ আসর অলিদহ উত্তর-পশ্চিম পাড়া বায়তুল মামুর জামে মসজিদে কোরআন শিক্ষার প্রথম ছবকের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের সলঙ্গা বাজারে প্রতিষ্ঠিত যমুনা ব্যাংক এর সার্বিক সহযোগীতায় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় "যমুনা ব্যাংক কোরআন শিক্ষা কেন্দ্র" অত্র মসজিদে কোরআন শিক্ষার প্রথম ছবক অনুষ্ঠানে আছিয়া- বছির ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব ডাঃ মোঃ আখতার হোসেন হিরনের পরিচালনায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জনাব রবিউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাউন্ডেশনের সামাজিক সেবামূলক কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন,যমুনা ব্যাংক সলঙ্গা শাখার ম্যানেজার জনাব মোঃ আনিছুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যমুনা ব্যাংক সলঙ্গা শাখার মার্কেটিং এক্সিকিউটিভ জনাব মোঃ জান বক্স সাহেব, অত্র মসজিদের খতিব মাওঃ ওবায়দুল্লাহ, আবু মুসা সরকার, আফছার আলী, মোবারক হোসেন প্রমুখ। পরিশেষে বলাই শিমলা দাখিল মাদ্রাসার সাবেক সুপার ও অলিদহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুস সোবহান ফারুকীর পরিচালনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০১-১২-২০২০ ১১:০৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 487 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com