শিরোনামঃ
দিলীপ গৌর ৩০-১১-২০২০ ০৪:৫৮ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতুকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শশুর বাড়ির লোকজনের উপরে। নিহত সোনিয়া খাতুন পূর্ব চর কৈজুরী গ্রামের মো. সৈয়দ মোল্লার মেয়ে। ঘটনার পর থেকেই স্বামী ও শশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।
নিহত সোনিয়া খাতুনে মামাতো ভাই হাফেজ মো. রেজাউল করিম অভিযোগ করে জানান, ৪ মাস পূর্বে কৈজুরী ইউনিয়নের পাথালিয়া পাড়ার মো. ছামাদ ব্যাপারীর ছেলে শরিফুল ইসলামের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন সোনিয়াকে যৌতুকের জন্য নির্যাতন করতো।
গতকাল ২৯ নভেম্বর রোববার রাতের কোন এক সময় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন সোনিয়াকে নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। আজ ৩০ নভেম্বর সোমবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে সোনিয়ার মৃত দেহ দেখতে পাই। এ ব্যাপারে শাহাজাদপুর থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এছাড়াও সোনিয়ার গলায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com