শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ৩০-১১-২০২০ ০২:৫৬ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: "কেভিড-১৯ এবং সুরক্ষা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) এস এম রবিন শীষ, সমাজ সেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম গোলাম রেজা, বেলকুচি সরকারি কলেজের প্রভাষক শামীম আহম্মেদ, প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদূর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে অংশগ্রহণকারী স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com