আজ কবি, ছড়াকার, গবেষক ও গ্রন্থকার মোঃ আলী আশরাফ খানের ৬৪তম শুভ জন্মদিন
১৯ এপ্রিল, ২০২৬ ০৪:৫০ পূর্বাহ্ন

  

আজ কবি, ছড়াকার, গবেষক ও গ্রন্থকার মোঃ আলী আশরাফ খানের ৬৪তম শুভ জন্মদিন

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
০১-১২-২০২০ ০৫:৫৬ অপরাহ্ন
আজ কবি, ছড়াকার, গবেষক ও গ্রন্থকার মোঃ আলী আশরাফ খানের ৬৪তম শুভ জন্মদিন

মোঃ আলী আশরাফ খান একজন কবি, ছড়াকার, প্রাবন্ধিক, গবেষক ও গ্রন্থকার । মো. আলী আশরাফ খান ১৯৫৬ সালের ৩০ নভেম্বর সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন সূবর্ণগাতী গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা : সরফরাজ আলী খান এবং মাতা : জোবেদা খাতুন । তিনি দুই ভাইয়ের মধ্যে জ্যেষ্ঠ | স্ত্রী মিসেস সেলিনা সুলতানা একজন গৃহিণী এবং সুদক্ষ কারুশিল্পী ।

১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর এবং ১৯৮৯ সালে নেদারল্যান্ডস থেকে শিল্প উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমা লাভ করেন। এর পর ১৯৮৩ সালের ১৮ জানুয়ারি প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিসিক'এ যোগদান করেন। দীর্ঘ ৩৪ বছর চাকরি শেষে ২০১৬ সালের ২৯ নভেম্বর জেনারেল ম্যানেজার পদের চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

ছাত্রজীবনেই লেখালেখির শুরু । মূলত প্রবন্ধ ও নিবন্ধ লেখেন । ক্ষুদ্র, মাঝারী, কুটির, হস্ত ও কারুশিল্প, কৃষি, অর্থনীতি, পশু-পাখি পালন, মৎস্যাচাষ, মৌমাছি পালন, ফলফুলের চাষ এবং আত্মকর্মসংস্থানমূলক প্রায় ৪৫০-এর অধিক লেখা দেশের প্রধান প্রধান দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি তিনি কবিতা, ছড়া, ভ্ৰমণ কাহিনি এবং ইসলাম ধর্ম বিষয়ে লিখে থাকেন । তার রচিত গ্রন্থের সংখ্যা ৪০-এর অধিক । প্রকৃতিপ্রেমিক ও ভ্রমণপিপাসু জনাব খান বাংলাদেশের প্রায় সকল ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থানসহ লুক্সেমবার্গ, বেলজিয়াম, ভুটান প্রভৃতি । দেশ ভ্ৰমণ করেছেন । তিনি বাংলা একাডেমির একজন সদস্য। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ।

তিনি বই পড়তে পছন্দ করেন এবং ভ্রমণ করতে ভালোবাসেন। মেকি আভিজাত্য আর মিথ্যেবাদী লোক তাঁর একদম পছন্দ না। বর্তমানে লেখালেখির পাশাপাশি ফল ফুল ও সবজির বাগান করা তাঁর প্রধান নেশা। যখন অবসর পান তখন বন্ধুদের সাথে আড্ডা দিতে ভালোবাসেন।

বর্তমানে তিনি পেশা জীবন থেকে অবসর গ্রহন করে সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর পশ্চিম পাড়ে গুনেরগাঁতী গ্রামে বসবাস করছেন।

সিরাজগঞ্জ কন্ঠ পরিবারের পক্ষ থেকে সিরাজগঞ্জের এই কৃতী সন্তানকে জানাই জন্মদিনের শুভেচ্ছা এবং তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।


করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ০১-১২-২০২০ ০৫:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 340 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com