গান ও অভিনয় নিয়ে ব্যস্ত আলভী সরকার
২৭ এপ্রিল, ২০২৬ ০১:৩৪ অপরাহ্ন

  

গান ও অভিনয় নিয়ে ব্যস্ত আলভী সরকার

আব্দুল জলিল
৩০-১১-২০২০ ১০:০৯ পূর্বাহ্ন
গান ও অভিনয় নিয়ে ব্যস্ত আলভী সরকার

স্টাফ রিপোর্টারঃ এই সময়ের সাড়া জাগানো উদীয়মান শিল্পী আরেফিন হক আলভী সরকার। মরমী এবং ভাব সঙ্গীতের একজন যশস্বী শিল্পী তিনি।  একের পর এক তার গাওয়া গান ইউটিউবে মুক্তি পাচ্ছে। আর দর্শক শ্রোতাদের নিকট থেকে সাড়াও পাচ্ছেন ব্যাপক। এখন তিনি ব্যস্ত সময় পার করছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট নিবেদিত শেখ শাহ আলম প্রযোজিত জাতির পিতার জীবনের একটি অধ্যায়কে কেন্দ্র করে রচিত‘ একজন মহান পিতা’ ছবির গান নিয়ে। ছবির চারটি গান তিনি গেয়েছেন। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মির্জা সাখাওয়াত হোসেনের কাহিনী ও পরিচালনায় নির্মিত ছবিতে আলভী বীরাঙ্গনা চরিত্রে অভিনয়ও করেছেন। রবিবার(২৯ নভেম্বর) বিকেলে এই প্রতিবেদকের সাথে একান্ত আলাপচারিতায়  আলভী জানিয়েছেন নিজের সম্পর্কে।

আলভী অভিনয় প্রসঙ্গে জানান, ‘ ছোটবেলা থেকেই গান নিয়ে বেড়ে ওঠা । কিন্তু অভিনয় করাটা এই প্রথম। অবশ্য মিউজিক ভিডিওতে ক্যামেরার সামনে আগে থেকেই দাঁড়িয়েছি। অভিনয় কেমন উপভোগ করছেন জানতে চাইলে তিনি জানান, আসলে শেখ শাহ আলম আমার পিতৃতুল্য। আমি তাকে বাবা ডাকি। আর সাখাওয়াত সাহেবের মতো বড় মাপের পরিচালকের সাথে কাজ করার সুযোগ, সব মিলে এই দুইজনের স্নেহ ভালোবাসায় অবলীলায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেছি। আর ছবির কাহিনীটাতো অনেক চমৎকার। মহান মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু একসূত্রে গাঁথা। মুক্তির বারতা আনতে যে মা বোনেরা পাক বাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন বঙ্গবন্ধু তাদের বীরাঙ্গনা বলে সম্মান জানিয়েছেন।সেই চেতনাকে হৃদয়ে ধারণ করেই চরিত্রের সাথে মিশে গেছি। কতটা হয়েছে দর্শক হলে গিয়ে ছবিটি দেখলেই বোঝা যাবে।’

 গান সসম্পর্কে আলভী জানান, ইতোমধ্যে আলম মাল্টিমিডিয়া থেকে আমার বেশ কটি সলো গান এবং এ্যালবাম বেরিয়েছে। আমার অধিকাংশ গানের গীতিকার ও সুরকার আমার শেখ শাহ আলম। তিনি আমার কথা ভেবেই গান রচনা এবং সুরও করেন। ফলে গানটি আমার সাথে একাকার হয়ে সুরের ঝরনা হয়ে বেরিয়ে আসে। পড়াশোনার পাশাপাশি গানের তালিমও নিচ্ছেন আলভী। কিছুদিন আগে তিনি বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রিয় কমিটির শিল্পীদের সাথে সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের উপ নির্বাচনে নৌকার প্রার্থী তানভীর শাকিল জয় এর নির্বাচনী প্রচারণায় এসেছিলেন। কাজিপুরের শ্রোতা ও ভোটারদের মন মাতিয়ে গেছেন তিনি।

 আলভী জানান, এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন ‘একজন মহান পিতা’ ছবির ডাবিং ও গান নিয়ে। এই ছবির চারটি গানে তিনি কণ্ঠ দিয়েছেন। গানগুলোর গীতিকার ও সুরকার, ছবির প্রযোজক শেখ শাহ আলম। গানগুলো হলো ‘ মহান নেতা টুঙ্গিপাড়ার শেখ মুজিবুর রহমান, মনের দুঃখ মনে রইলো রে আমার কানতে গেলো বারোমাস, মনের দুঃখ , মাঝি বাইয়া যাও রে।’

 সরকারী এবং বেসরকারী বিভিন্ন মিডিয়ায় সঙ্গীত পরিবেশনকারী আলভী জানান,  জীবনের প্রথম প্লেব্যাক সিঙ্গার হিসেবে নাম লেখালাম। গাইলাম চারটি গান। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে। শাহ আলম বাবা’র কথা ও সুরতো আমার হৃদয়ে গেঁথে আছে।  সুতরাং তার কথা ও সুরের গান খুব স্বাভাবিকভাবে গাইতে পারি। বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের অর্থ সম্পাদক আলভী আরও এগিয়ে যেতে চান। তিনি জানান, যেতে চাই বহুদূর। সেইপথে সবার দোয়া এবং সহযোগিতা সবার আগে প্রয়োজন।


আব্দুল জলিল ৩০-১১-২০২০ ১০:০৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 721 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com