শিরোনামঃ
করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ৩০-১১-২০২০ ০৯:৩৫ পূর্বাহ্ন |
বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড "রৌপ্য ব্যাঘ্র" পদকে ভূষিত করার জন্য মনোনীত হয়েছেন সিরাজগঞ্জের কৃতী সন্তান, সিনিয়র সচিব-পানি সম্পদ মন্ত্রণালয়, সভাপতি-উন্নয়ন বিষয়ক জাতীয় কমিটি জনাব কবির বিন আনোয়ার।
স্কাউট আন্দোলনের উন্নয়ন ও সম্প্রসারণে অনন্য অবদানের জন্য তিনি এই অ্যাওয়ার্ড অর্জন করেন।
আগামী ৫ ডিসেম্বর ওসমানী স্মৃতি মিলনায়তন ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কাউন্সিলের ৪৯তম বার্ষিক (ত্রি-বার্ষিক) সাধারণ সভায় তাঁকে এই পদক প্রদান করা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com