আজ শিক্ষাবিদ গোলাম মকসুদ হিলালীর ১২০তম জন্মবার্ষিকী
১৯ এপ্রিল, ২০২৬ ০৪:৫১ পূর্বাহ্ন

  

আজ শিক্ষাবিদ গোলাম মকসুদ হিলালীর ১২০তম জন্মবার্ষিকী

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
৩০-১১-২০২০ ০৮:০৩ পূর্বাহ্ন
আজ শিক্ষাবিদ গোলাম মকসুদ হিলালীর ১২০তম জন্মবার্ষিকী
গোলাম মকসুদ হিলালী বাংলাদেশের একজন নামকরা শিক্ষাবিদ, ভাষাবিদ ও সাহিত্যিক ছিলেন। তিনি ১৯০০ সালের ৩০শে নভেম্বর সিরাজগঞ্জ জেলার ফুলবাড়িতে জন্মগ্রহণ করেন।
১৯১৮ সালে সিরাজগঞ্জ ভিক্টোরিয়া হাইস্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৪ সালে ফার্সিতে এবং ১৯৩২ সালে আরবিতে এমএ পরীক্ষায় যথাক্রমে প্রথম শ্রেণীতে দ্বিতীয় এবং প্রথম শ্রেণীতে প্রথম স্খান অধিকার করে স্বর্ণপদক পান। ১৯৪৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডি. ফিল ডিগ্রি লাভ করেন। গবেষণার বিষয় ছিল ‘ইরান ও ইসলাম : পারস্পরিক প্রভাব’।
গোলাম মকসুদ টাঙ্গাইল জেলার করটিয়া কলেজে ফারসি ভাষার অধ্যাপক (১৯২৬) হিসেবে কর্মজীবন শুরু করেন; পরে তিনি বিভিন্ন সময়ে কৃষ্ণনগর কলজ, কলকাতার প্রেসিডেন্সি কলেজ, চট্টগ্রাম কলেজ ও রাজশাহী কলেজে অধ্যাপনা করেন। মাঝে দু বছর (১৯২৮-১৯৩০) তিনি পাবনা জজ কোর্টে ওকালতি করেন। ১৯৪০-৪১ সালে তিনি চট্টগ্রাম বিভাগীয় স্কুলসমূহের সহকারী পরিদর্শকের দায়িত্বও পালন করেন।
রাজশাহী কলেজে অধ্যাপনাকালে তিনি রাজশাহী বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামের (১৯৫৭) কিউরেটর হিসেবে কাজ করেন। ১৯৫৭ সালের ৩০ নভেম্বর সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর তিনি সিরাজগঞ্জ কলেজের অধ্যক্ষ (১৯৫৭-১৯৫৮) ও বাংলা একাডেমীর গবেষণাধ্যক্ষের (১৯৫৯) দায়িত্ব পালন করেন। বাংলা, ইংরেজি, আরবি, ফারসিসহ প্রায় ১৮টি ভাষা তিনি জানতেন।
গোলাম মকসুদ বাংলা সাহিত্য-সংস্কৃতিতে ইসলামি জীবন ও প্রজ্ঞার প্রসারে নির্মোহভাবে গবেষণা করেন। ইংরেজি ও বাংলা ভাষায় রচিত তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ: হালিদা হানুম (১৯৩৩), A Manual of Persian Grammar (১৯৩৪), আল বেরুণী (১৯৩৭), Islamic Attitude Towards Non-Muslims (১৯৫২), হজরতের জীবননীতি (১৯৬৫), Perso-Arabic Elements in Bengali (১৯৬৭) ও Iran and Islam: Their Reciprocal Influence. সম্প্রতি বাংলা একাডেমী থেকে হিলালী রচনাবলী (২ খন্ড) প্রকাশিত হয়েছে।
একনিষ্ঠ ধার্মিক গোলাম মকসুদ হিলালী সঙ্গীত, মানবতা ও মুক্তবুদ্ধির চর্চা এবং অসাম্প্রদায়িক জীবনবোধ ও নারী-স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন। অবশেষে ১৯৬১ সালের ১৭ই ডিসেম্বর তিনি পরলোক গমন করেন।
সিরাজগঞ্জ কন্ঠ পরিবারের পক্ষ থেকে বরণ্য এই কৃতী সন্তানের জন্মদিনে জানাই শুভেচ্ছা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ৩০-১১-২০২০ ০৮:০৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 626 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com