শিরোনামঃ
দিলীপ গৌর ২৯-১১-২০২০ ০৫:৫৪ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : জেলার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পাড় জামিরতা গ্রামে রাস্তা পাড় হওয়ার সময় ট্রাক চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ ২৯ নভেম্বর রোববার সকালে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভাটপাড়া গ্রামের হাশেম আলীর ছেলে সোহান (৪) সকাল সাড়ে ৮ টায় শাহজাদপুর-জামিরতা রোডের পাড় জামিরতা এলাকায় রাস্তা পাড় হচ্ছিল।
এ সময় ‘হাবিব এন্টার প্রাইজ’ এর একটি ট্রাক যার নম্বর- রংপুর-ড, ১১০১০৭ শিশু সোহানকে ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে শাহজাদপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সোহান মারা যায়। উত্তেজিত জনতা ট্রাক ড্রাইভার জেলহক হোসেন, হেলপার ইমরান হোসেন এবং আলামিন হোসেনকে আটক করে রাখে।
খবর পেয়ে শাহজাদপুর থানার এসআই রুবেল হোসেন ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করে। এ সময় এসআই রুবেল হোসেন জানান, আমরা গাড়ীর ড্রাইভার, হেলপার ও ট্রাকটি থানায় নিয়ে যাব এবং শিশু সোহানের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com