শিরোনামঃ
আব্দুল জলিল ২৮-১১-২০২০ ০৭:২১ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ
কাজিপুরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) এর যাত্রা শুরু হলো।শনিবার বিকেলে উপজেলার সোনামুখীতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) এর জোনাল অফিসের শুভ উদ্ধোধন করেন রাজশাহী অঞ্চলের আইন সহায়তা কেন্দ্রের চেয়ারম্যান মানসুরুর রহমান। এর আগে কাজিপুরের নব নির্বাচিত এমপি তানভীর শাকিল জয় মুঠোফোনে শুভেচ্ছা বিনিময় করেন। সংস্থার সভাপতি প্রভাষক আবু বাশীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইন সহায়তা কেন্দ্রের উপদেষ্টা ও রাজশাহী জজ কোটের এ্যাডভোকেট আবুল কাশেম, কাজিপুর থানার অফিসার ইন চার্জ তদন্ত আনিসুর রহমান, মানবাধিকার ফাউন্ডেশন সিরাজগঞ্জের সভাপতি আবদুল্লাহ শেখ, উল্লাপাড়া শাখার সভাপতি মানিক সরকার, সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান, সংগঠনের কাজিপুর শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ইউনুস উদ্দিন প্রমূখ।উপস্থিত ছিলেন সোনামুখী ইউনিয়ন আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইউপি সদস্য ফরিদুল ইসলাম বাবু, পল্লী বিদ্যুতের পরিচালক ফরিদুল ইসলাম, সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল বারী নান্নু প্রমূখ।
প্রধান অতিথি বলেন, ‘ যে কোনো মানুষ আইনী সহায়তা নিতে ভয় পেলে আপনারা আমাদের এই সংস্থার সভাপতি, সম্পাদক এর সাথে যোগাযোগ করবেন,। ইনশাআল্লাহ অবশ্যই এই ব্যাপারে সাহায্য সহযোগিতা পাবেন।
তিনি আরও বলেন , ‘বর্তমান সরকার ধনী-গরিব সকলের আইনের অধিকারকে সমুন্নত রাখতে অক্লান্ত চেষ্টা করে যাচ্ছেন।আমরা তারই ধারাবাহিকতায় জনগণের সেবা দিতে সচেষ্ট তাকবো। অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা জোনাল কমিটির কার্যকরী সকল সদস্যবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com