শিরোনামঃ
দিলীপ গৌর ২৮-১১-২০২০ ০৭:২০ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর শ্রী শ্রী নিতাই গৌর বিগ্রহ সেবা সংঘ আশ্রমের সভাপতি মহাদেব কুমার সাহার মৃত্যুতে গতকাল ২৭ নভেম্বর শুক্রবার রাতে আশ্রম প্রাঙ্গণে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ধর্মীয় নেতা সন্তোষ কুমার সাহার সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, আশ্রমের সাধারণ সম্পাদক খোকন কুমার সাহা, নিখিল কুমার সাহা, রামচন্দ্র সাহা মিলন, বিশিষ্ট ধর্মীয় পাঠক রেখা রানী সাহা, সাংবাদিক সাগর বসাক, রাজকুমার নন্দী, বলদেব চন্দ্র সাহা, সুব্রত সাহা, নারায়ণ চন্দ্র সরকার, রতন কুন্ডু, মন্টু সাহা, মন্দিরের সেবায়েক শ্রী নিত্য গৌর দাস প্রমুখ।
স্মরণ সভায় বক্তরা বলেন, মহাদেব সাহা ছিল একজন ধর্মপ্রাণ ও সংগঠক এবং বিনয়ী। তার স্মৃতি আমাদের মাঝে সর্বদা জাগ্রত থাকবে। তার অবদান আমার কোন দিন ভুলবনা। তার আত্মার শান্তির কামনায় গীতা পাঠ ও ভজন সংগীত পরিবেশন করা হয়। স্মরণ সভায় শত শত নারী, পুরুষ ও আশ্রমের ভক্তবৃন্দ এবং বিভিন্ন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com