শাহজাদপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে নৌকার মাঁঝি হলেন তরু লোদী
২৭ এপ্রিল, ২০২৬ ০৬:৫০ অপরাহ্ন

  

শাহজাদপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে নৌকার মাঁঝি হলেন তরু লোদী

দিলীপ গৌর
২৮-১১-২০২০ ০৭:০৯ অপরাহ্ন
শাহজাদপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে নৌকার মাঁঝি হলেন তরু লোদী

শাহজাদপুর প্রতিনিধি : সকল জল্পনা কল্পনা শেষে শাহজাদপুর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক পেলেন উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মনির আক্তার খান তরু লোদী। আজ ২৮ নভেম্বর শনিবার মাননীয় প্রধানমন্ত্রী ও দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় তরু লোদীকে শাহজাদপুর পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেয়া হয়।

এদিকে সন্ধ্যায় মেয়র প্রার্থী হিসেবে তরু লোদীর নাম বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হওয়ার সাথে সাথেই শাহজাদপুর পৌর এলাকায় দলের নেতা কর্মী সমর্থকরা আনন্দ মিছিল বের করে। বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল বের হয়ে দলীয় কার্যালয়ে আসে। সেখান থেকে এক বিশাল মিছিল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মূহুর্তেই গোটা শহর মিছিলের নগরীতে পরিণত হয়। এসময় মিছিলকারীরা দলের ত্যাগী নেতা তরু লোদীকে মনোনয়ন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রীয় শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নানা স্লোগান দেয়। মিছিল শেষে কর্মী সমর্থকরা  মিষ্টি বিতরণ করে। জানা গেছে, উপজেলা আওয়ামীলীগ মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ৮ জন প্রার্থীর তালিকা সিরাজগঞ্জ জেলা কমিটির সুপারিশসহ কেন্দ্রীয় কমিটিতে পাঠায়।

উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর শাহজাদপুর পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষদিন।


দিলীপ গৌর ২৮-১১-২০২০ ০৭:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 407 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com