শিরোনামঃ
দিলীপ গৌর ২৮-১১-২০২০ ০৬:৪১ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : দৈনিক সংবাদ এর ভারপ্রাপ্ত সম্পাদক, দেশের প্রথিতযশা সংবাদিক, বিশিষ্ট কলামিষ্ট ও রাজনৈতিক বিশ্লেষক বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুনীরুজ্জামানের মৃত্যুতে শাহজাদপুরে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। পাশাপাশি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার বিবৃতি দিয়েছেন।
বিবৃতি দাতারা হলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, পৌরসভার সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র নাসির উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বিনয় কুমার পাল, বণিক সমিতির সভাপতি রবিন আকন্দ, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ মিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ উপজেলা শাখার সভাপতি শফিকুজ্জামান শফি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট আনোয়ার হোসেন।
এছাড়াও শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুমার কুন্ডু, সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম, কোষাধ্যক্ষ সাগর বসাক সহ ক্লাবের সকল সদস্য তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com