শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৭-১১-২০২০ ০৫:৪৫ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আওয়ামিলীগ থেকে মেয়র মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা ভিপি উজ্জ্বলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উল্লাপাড়া রেলস্টেশনে পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামিলীগ আয়োজিত মতবিনিময় সভায় পৌর আঃলীগ সদস্য বাবু নীল কমল ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুর ইসলাম উজ্জ্বল।
উপজেলা আঃলীগের যুগ্ম আহ্বায়ক ফয়সাল কাদের রুমি,উপজেলা আঃলীগ সদস্য আব্দুল বাতেন হিরু,উপজেলা কৃষকলীগের সভাপতি ও পৌর কাউন্সিল আলাউদ্দিন তালুকদার আলা, সাধারণ সম্পাদক শফিউল আলম স্বপন,উপজেলা মহিলা আঃলীগের সাংগঠনিক সম্পাদক লাভলী পারভীন,উপজেলা যুবলীগ সদস্য মীর রুমন,উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন সবুজ, পৌর আঃলীগ সদস্য সাব্বির রহমান,পৌর যুবলীগ নেতা (সাধারণ সম্পাদক পদপ্রার্থী) অনিক রহমান শুভ প্রমূখ। সঞ্চলনা করেন ৮ নং ওয়ার্ড আঃলীগের সভাপতি আব্দুল মান্নান।
অনুষ্ঠানে পৌর আঃলীগের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা শতশত নেতাকর্মী পৌর মেয়র মনোনয়ন প্রত্যাশী তারুণ যুবলীগ নেতা ভিপি উজ্জ্বলের সামর্থনে মিছিল নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পৌর মেয়র মনোনয়ন প্রত্যাশী তরুণ এই সাবেক ছাত্রনেতা (ভিপি) ও বর্তমান উপজেলা যুবলীগের আহ্বায়ক উজ্জ্বল বলেন, সকল ক্ষেত্রে তরুণদের গ্রহণযোগ্যতা বেড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের যেভাবে অগ্রাধিকার দিচ্ছেন এতে আমরা তরুণ সমাজ কৃতজ্ঞ। তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একজন তরুণ প্রার্থী হিসেবে যদি আমাকে পৌরবাসীর সেবা করার সুযোগ করে দেয় তাহলে আমি পৌরসভা মানুষ কে নিরবচ্ছিন্ন ভাবে সেবা দিবো, তাদের নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাবো। তিনি আরো বলেন সংসদ সদস্য তানভীর ইমাম যেভাবে উল্লাপাড়া কে উন্নয়ন করে যাচ্ছেন এই উন্নয়নের ধরা অব্যহত রাখতে তার বিকল্প নেই।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com