বেলকুচিতে এক দিনে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
২৭ এপ্রিল, ২০২৬ ০৬:২৭ অপরাহ্ন

  

বেলকুচিতে এক দিনে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৭-১১-২০২০ ০৩:২২ অপরাহ্ন
বেলকুচিতে এক দিনে দুই বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একই দিনে ২ টি বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ বাল্যবিয়েগুলো বন্ধ করা হয়। প্রথমে বিকাল ৩ টার সময় উপজেলার দৌলতপুর ইউনিয়নের ধুলগাগড়াখালী গ্রামে অষ্টম শ্রেণীর ছাত্রী (১৪) এবং রাত ৮ টায় রাজাপুর ইউনিয়নের সমেশপুর গ্রামে একাদশ শ্রেণীর ছাত্র (১৭) এর বাল্যবিয়ে বন্ধ করা হয়। উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল থেকে রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিয়ে গুলো বন্ধ করা হয়। দুইটি বাল্যবিয়েতেই কনে অপ্রাপ্তবয়স্ক ও একটিতে বর অপ্রাপ্তবয়স্ক।বাল্যবিয়েগুলো বন্ধ করে অভিভাবকদের কাছ থেকে বর ও কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না বলে মুচলেকা নেয়া হয়। বাল্যবিয়েগুলো বন্ধে সহযোগিতা করেন রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, পেশকার মোঃ হাফিজ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৭-১১-২০২০ ০৩:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 714 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com