আসছে সাদিকুর শিমুলের 'জীবনের শেষ দিন'
২৭ এপ্রিল, ২০২৬ ০১:৩৪ অপরাহ্ন

  

আসছে সাদিকুর শিমুলের 'জীবনের শেষ দিন'

অনলাইন নিউজ এডিটর
২৬-১১-২০২০ ১০:১১ অপরাহ্ন
আসছে সাদিকুর শিমুলের 'জীবনের শেষ দিন'

গান এখন শুধু আর শোনার বিষয় না দেখারও বিষয়। আর তাই সময়ের সাথে পাল্লা দিয়ে নির্মাণ হচ্ছে নিত্য নতুন মিউজিক ভিডিও। বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য রেখে একটি মিউজিক্যাল ভিডিও নিয়ে দর্শক শ্রোতাদের মাঝে হাজির হচ্ছেন সাদিকুর শিমুল। শহীদ আল বেরুনি বিপুলের কথায়, রিয়েল আশিকের সংগীত আয়োজনে গানটিতে দ্বৈতকণ্ঠ দিয়েছেন কাজী শুভ ও বর্ষা।

সম্প্রতি ‘জীবনের শেষ দিন’ শিরোনামে এ গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে। খুব শীঘ্রই মিউজিক ভিডিওটি জি-সিরিজের ব্যানারে মুক্তি পাবে। বিগ বাজেটের এই মিউজিক ভিডিওর শুটিং করা হয়েছে কক্সবাজার ও ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে। নতুন এই মিউজিক ভিডিওটিতে মডেল হিসেবে দেখা যাবে এসময়ের জনপ্রিয় মডেল অভিনেতা সাদিকুল শিমুলকে তার সহশিল্পী হিসেবে দেখা যাবে সানাই রাজকে।

এ প্রসঙ্গে সাদিকুল শিমুল বলেন, মূলত দর্শক শ্রোতাদের জন্যই এত কষ্ট করে ভিডিওটি তৈরি করা হয়েছে,আমার বিশ্বাস, ‘জীবনের শেষ দিন’ গানটির মিউজিক ভিডিও দর্শকদের ভালো লাগবে। দর্শক শ্রোতাদের ভালো লাগলে এতেই আমাদের সার্থকতা।

উল্লেখ্য, মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন আবির স্বপ্নবাজ।


অনলাইন নিউজ এডিটর ২৬-১১-২০২০ ১০:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 400 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com