উল্লাপাড়ায় অনলাইনে পণ্য কিনতে গিয়ে পেলেন কাভার্ট ভ্যান ভর্তি ইট ও জুট কাপড়
২৪ এপ্রিল, ২০২৬ ০৫:৫০ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় অনলাইনে পণ্য কিনতে গিয়ে পেলেন কাভার্ট ভ্যান ভর্তি ইট ও জুট কাপড়

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৬-১১-২০২০ ০৫:৪২ অপরাহ্ন
উল্লাপাড়ায় অনলাইনে পণ্য কিনতে গিয়ে পেলেন কাভার্ট ভ্যান ভর্তি ইট ও জুট কাপড়

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার ইলেকট্রনিকস পণ্য ব্যবসায়ী তারিকুল ইসলাম। পৌর শহরের শ্যামলীপাড়ার জিহাদ ইলেকট্রনিকস এর মালিক তিনি। কম দামে ভালো মানের ইলেক্ট্রনিক ফ্যান ও মটর কেনার আশায় অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দেখে মোবাইলে কথা বলেন সেই প্রতিষ্ঠানের সাথে। পরে চট্টগ্রামের ই-কমার্স ভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স ফরিদা কালার এর মালিক সাইফুল ইসলাম এর সাথে ১৬ লাখ ৬০ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য কেনার চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী ইলেক্ট্রনিক পণ্যের কাভার্ট ভ্যান দোকানে পৌঁছানোর পর অনলাইনে উত্তরা ব্যাংকের মাধ্যমে সম্পন্ন টাকা পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম থেকে একটি কাভার্ট ভ্যান উল্লাপাড়ায় পৌঁছায় পরে উত্তরা ব্যাংকের মাধ্যমে চুক্তি অনুযায়ী সম্পুর্ন টাকা পরিশোধ করেন ব্যবসায়ী তারিকুল ইসলাম। পরবর্তী যখন কাভার্ট ভ্যানের পণ্যের বক্স গুলো নামানো হয়,তখন সন্দেহ হলে বক্স গুলো খুলে দেখা যায় সবগুলো বক্সে ইট এবং জুট কাপড় রয়েছে।

তখন দোকানের মালিক তরিকুল দ্রুত উত্তরা ব্যাংকে গিয়ে অনলাইনের পাঠানো টাকা চট্টগ্রামের ব্যাবসায়ী যাতে তুলতে না পারে সে জন্য প্রতারণার বিষয়টি ব্যাংক কতৃপক্ষকে আবহিত করে। এদিকে কাভার্ট ভ্যানের ড্রাইভার মাছুম জানায় চিটাগাং রোড সিমরাইল ট্রাক স্টান্ড থেকে রাত দু টায় ১৭হাজার টাকা ভাড়ায় উল্লাপাড়া পৌছে দেবার জন্য কার্টুনগুলো তার কাভর্ট ভ্যানে তুলে দেয়।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৬-১১-২০২০ ০৫:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 990 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com