বিশুদ্ধ পানি পাবেন প্রান্তিক এলাকার জনসাধারণ
২৪ এপ্রিল, ২০২৬ ০৫:৫১ অপরাহ্ন

  

বিশুদ্ধ পানি পাবেন প্রান্তিক এলাকার জনসাধারণ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৬-১১-২০২০ ০৩:১৬ অপরাহ্ন
বিশুদ্ধ পানি পাবেন প্রান্তিক এলাকার জনসাধারণ

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সুপেয় পানি (বিশুদ্ধ) সরবরাহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলার গয়হাট্টা বাজারে পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমীন সরকারের সভাপতিত্বে সুপেয় পানি সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আঃলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন ভূঁইয়া, বিআরডিবি কর্মকর্তা আমিনুল ইসলাম,ইউপি সদস্য আব্দুর রব প্রমূখ। মুজিব বর্ষ উপলক্ষে পিআরডিপি-৩ বিআরডিবি এর অর্থায়নে ১ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প টি সম্পন্ন করা হয়েছে। পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমীন সরকার জানান সংসদ সদস্য তানভীর ইমামের সহযোগিতায় প্রকল্প টি করা হয়েছে। এতে প্রান্তিক এলাকার জনসাধারণ বিশুদ্ধ পানি পাবেন।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৬-১১-২০২০ ০৩:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 529 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com