তাড়াশে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে মানববন্ধন
১৯ এপ্রিল, ২০২৬ ০৮:২০ পূর্বাহ্ন

  

তাড়াশে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৬-১১-২০২০ ১২:৪৮ অপরাহ্ন
তাড়াশে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে মানববন্ধন

আশরাফুল ইসলাম রনি:

“সবাই মিলে এগিয়ে চলি, নির্যাতন বন্ধ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধে ১৬ দিনের পক্ষকাল ব্যাপী কর্মসুচির মানববন্ধন পালিত হয়েছে। 
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে  তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নাগরিক জোটের আয়োজনে আমরাই পারি (we can bangladesh) পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের বাস্তবায়নে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানবন্ধনে তাড়াশ উপজেলা নাগরিক জোটের সভাপতি সনাতন দাসের সভাপত্বিতে বক্তব্য রাখেন, বে-সরকারী সংস্থা “আমরাই পারি” এর ফিল্ড অফিসার মাহাবুবুল আলম, ট্রেনিং এন্ড এ্যাডভোকেসি অফিসার গোপাল চন্দ্র, ফিল্ড ফেসিলিটর মো: কামরুজ্জামান, সোলায়মান হোসেন,ফিরোজা খাতুন, সিরাজগঞ্জ জেলা নাগরিক জোটের সদস্য মৃনাল সরকার মিলু, তাড়াশ উপজেলা নাগরিক জোটের সদস্য ও সাংবাদিক শায়লা পারভীন, দেশীগ্রাম নাগরিক জোটের সদস্য বিউটি রানী, নির্যাতিত নারী বৃষ্টি খাতুন ও নাসরিন খাতুন। 

মানবন্ধন শেষে তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার মো. মেজবাউল করিমের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর  ৯দফা দাবী সম্বলিত স্মারকলিপি দেয়া হয়।   


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৬-১১-২০২০ ১২:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 372 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com