বিদায় কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা
২৮ এপ্রিল, ২০২৬ ০৩:২৫ পূর্বাহ্ন

  

বিদায় কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা

নিউজরুম
২৬-১১-২০২০ ১০:১৩ পূর্বাহ্ন
বিদায় কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা মারা গেছেন। বুধবার নিজ বাসায় হৃদ‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ৬০ বছর বয়সী ফুটবল জাদুকর। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

মৃত্যুর আগে বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন ’৮৬ বিশ্বকাপ কিংবদন্তি। হাসপাতাল থেকে বাড়ি ফেরেন কিছু দিন আগেই। নভেম্বরের শুরুতে তার মাথায় অপারেশন হয়। এরপর তার মাদকাসক্তি কমানোর চিকিৎসা চালিয়ে যাওয়ার কথা বলেন চিকিৎসকরা।

জানা গেছে, বুয়েনস এইরেসের হাসপাতালে তার মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। মস্তিষ্কে জমাট বেঁধে থাকা রক্ত (ক্লট) অপসারণ করা হয়েছিল। তখন মাদকাসক্তি নিয়ে ভীষণ সমস্যায় ভুগেছেন ম্যারাডোনা। পুনর্বাসনের জন্য তাকে নেওয়া হয়েছিল তিগ্রের একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, আজ স্থানীয় সময় বিকেলে হার্ট অ্যাটাকের শিকার হন। এই অসুস্থতা থেকে আর বেঁচে ফিরতে পারেননি কিংবদন্তি।

১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে প্রায় একাই শিরোপা জেতানো ছাড়াও ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে স্মরণীয় মৌসুম উপহার দিয়েছেন ম্যারাডোনা। নাপোলিকে দুবার সিরি ‘আ’ ও উয়েফা কাপ জিতিয়েছেন ম্যারাডোনা।


নিউজরুম ২৬-১১-২০২০ ১০:১৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 246 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com