ইউনিসেফ কর্তাদের কাজিপুর স্বাস্থ্যকেন্দ্রের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ
২৮ এপ্রিল, ২০২৬ ০৩:৩৩ পূর্বাহ্ন

  

ইউনিসেফ কর্তাদের কাজিপুর স্বাস্থ্যকেন্দ্রের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ

আব্দুল জলিল
২৬-১১-২০২০ ০৯:০৪ পূর্বাহ্ন
ইউনিসেফ কর্তাদের কাজিপুর স্বাস্থ্যকেন্দ্রের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ

স্টাফ রিপোর্টারঃ হ্যান্ড ওয়াশিং প্রকল্প ও ওজনে কম হওয়া শিশুদের পরিদর্শণ  করে সন্তোষ প্রকাশ করেছেন ইউনিসেফের পরিদর্শন টিম।গত বুধবার ২৫ নভেম্বর এমন তথ্য জানিয়েছেন ইউএইচ এন্ড এফপিও ডা. মোমেনা পারভীন। তিনি জানান,  বাংলাদেশে ইউনিসেফ এর রংপুর ও রাজশাহী অঞ্চলের মুখ্য নির্বাহী অফিসার নাজিবুল্লাহ হামিম, ওয়াশ বিশেষজ্ঞ মোস্তফা নিয়াং পুষ্ঠি কর্মকর্তা শহিদুল হাসান, ওয়াশ অফিসার রুহুল আমিন গত ২৩ নভেম্বর সোমবার কাজিপুর স্বাস্থ্যকেন্দ্রে আসেন।এরপর এই প্রতিনিধি দলটি যমুনা পাড়ি দিয়ে চরাঞ্চলের নাটুয়ারপাড়া ও তেকানী ইউনিয়নে যান। সেখানে ওজনে কম হওয়া শিশুদের বিষয়ে খোঁজ খবর নেন। প্রতিনিধি দলটি কাজের অগ্রগতি পরিদর্শন, পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন।

 কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীর পারুল জানান, ‘ রেটিং এ সারাদেশের মধ্যে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থান এখন অনেকটাই উপরে।  ইউনিসেফ প্রতিনিধিদলও আমাদের কাজে এবং হাসপাতালের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন। আশা করি সামনের দিনগুলোতে ডাক্তার, নার্স, পরিচ্ছন্নতাকর্মি, অফিস স্টাফ সবার সম্মিলিত প্রচেষ্টায় আরও ভালো করা সম্ভব হবে। এসময় আরএমও ডা. আমিনুর রহমানসহ সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন। 


আব্দুল জলিল ২৬-১১-২০২০ ০৯:০৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 309 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com