সপরিবারে করোনামুক্ত হলেন বনানী থানা আ'লীগের সম্পাদক মীর মোশারফ
২৮ এপ্রিল, ২০২৬ ০৩:৩৪ পূর্বাহ্ন

  

সপরিবারে করোনামুক্ত হলেন বনানী থানা আ'লীগের সম্পাদক মীর মোশারফ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৫-১১-২০২০ ১১:১৮ অপরাহ্ন
সপরিবারে করোনামুক্ত হলেন বনানী থানা আ'লীগের সম্পাদক মীর মোশারফ
জহুরুল ইসলাম: ঢাকা উত্তর বনানী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেন সপরিবারে করোনামুক্ত হয়ে দলীয়, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রোগ্রামে যোগ দিচ্ছেন। বনানী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর মোশারফ হোসেনে, তার স্ত্রী সোভা মোশারফ, বড় মেয়ে শ্রেয়া ও ছোট মেয়ে মানহার কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ হওয়ায় গত ২০ নভেম্বর সপরিবারে করোনামুক্ত হলেন। উল্লেখ্য, গত ১ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে মীর মোশারফ হোসেন সপরিবারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তারা ওই হাসপাতালেই চিকিৎসা গ্রহণ করেন। হাসপাতালে অবস্থানকালে কেন্দ্রীয় আওয়ামীলীগ, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ, বনানী, উত্তরা, বেলকুচি ও চৌহালী থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দ নিয়মিত তাদের চিকিৎসার খোঁজখবর নেন। তারা দলীয় নেতৃবৃন্দের প্রতি অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। হাসপাতালের চিকিৎসা সেবা সম্পর্কে মোশারফ হোসেন ও তার পরিবারের সদস্যরা উচ্ছ্বাসিত প্রশংসা করেন। তারা হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসা সেবার সাথে যুক্ত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মীর মোশারফ হোসেন চিকিৎসাধিন থাকা অবস্থায় সুস্থতা ও দির্ঘায়ু কামনা করে তার নিজ গ্রাম সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার সুবর্ণসাড়া সহ বনানী, উত্তরা, বেলকুচি, চৌহালী ও এনায়েপুরের তার ভক্তরা দোয়া, মিলাদ মাহফিল ও এতিমদের মাঝে তবারক বিতরণ করে। অসুস্থ থাকাকালে দল ও ভক্তদের কাছ থেকে যে দোয়া ও ভালোবাসা পেয়েছেন, এ জন্য মীর মোশারফ হোসেন এবং তার পরিবারের সদস্যরা তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৫-১১-২০২০ ১১:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1063 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com