শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৫-১১-২০২০ ১১:১৮ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ
বুধবার (২৫ নভেম্বর) উল্লাপাড়ায় শেষ হলো দু’দিন ব্যাপী বিজ্ঞান মেলা। সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উল্লাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইউসুফ আলী মন্টুর সঞ্চালনায় সমাপনি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান প্রমুখ। বিজ্ঞান মেলায় উপজেলার মোট ২০টি শিক্ষা প্রতিষ্ঠান স্টল প্রতিষ্ঠা করে। এই মেলা উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ভিত্তিক বির্তক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে চ্যাম্পিয়ন হয় উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল। বিজ্ঞান মেলায় বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com