শিরোনামঃ
দিলীপ গৌর ২৫-১১-২০২০ ০৮:৪৩ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর ক্রিকেট টিমের সাবেক খেলোয়ার লিটন কুমার পাল উজ্জ্বল (৩৫) আজ ২৫ নভেম্বর বুধবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছে। উজ্জ্বল পৌর সদরের দেওয়ানপাড়া মহল্লার বিজন কুমার পালের বড় ছেলে।
মৃত্যুকালে সে আড়াই বছর বয়সী একটি পুত্র সন্তান, স্ত্রী, মা-বাবা, তিন ভাই ও বহুগুনগ্রাহী রেখে গেছে। এক সময়ে শাহজাদপুরে সাড়া জাগানো ক্রিকেট খেলোয়ার লিটন কুমার পাল উজ্জ্বলের এ অকাল মৃত্যুতে শাহজাদপুরবাসীসহ ক্রিকেট খেলোয়ার ও ক্রিকেট প্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com