শাহজাদপুরে মাস্ক পড়া ভুলে গেছে অধিকাংশ মানুষ,বাড়ছে করোনার উপদ্রব্য
২২ এপ্রিল, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন

  

শাহজাদপুরে মাস্ক পড়া ভুলে গেছে অধিকাংশ মানুষ,বাড়ছে করোনার উপদ্রব্য

দিলীপ গৌর
২৫-১১-২০২০ ০৬:৩৭ অপরাহ্ন
শাহজাদপুরে মাস্ক পড়া ভুলে গেছে অধিকাংশ মানুষ,বাড়ছে করোনার উপদ্রব্য

শাহজাদপুর প্রতিনিধি : করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলেও সিরাজগঞ্জের শাহজাদপুরের অধিকাংশ মানুষ মাস্ক পড়া ভুলে গেছেন। দিন দিন করোনার তীব্রতা বাড়লেও শাহজাদপুরের মানুষ সচেতনতা হারিয়ে ফেলছে। আজ ২৫ নভেম্বর বুধবার শাহজাদপুরের ঐতিহ্যবাহী তাঁত কাপড়ের হাট ঘুরে দেখা গেছে কাপড় বিক্রি করতে আসা তাঁতিরা তারা মুখে মাস্ক ব্যবহার এবং সামাজিক দুরত্ব বজায় না রেখেই পূর্বের মতোই কাপড় বিক্রি করতে দেখা গেছে।

ক্রেতা ও বিক্রেতা কার মুখে মাস্ক দেখা যায় নি। অনেক ব্যবসায়ীরা জানান, আমরা মাস্ক পড়তে ভুলে গেছি। এদিকে লকডাউনের সময় শাহজাদপুর উপজেলা প্রশাসনের কঠোর নজরদারিতে তখন মানুষের মধ্যে সচেতনতা লক্ষ্য করার গেলেও বর্তমানে প্রশাসনের উদাসীনতা এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা না করায়, সাধারণ মানুষ করোনাকে আর গুরুত্ব দিচ্ছে না।

এ নিয়ে অভিজ্ঞ মহল বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় পড়েছে। শাহজাদপুরসহ ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সাধারণ মানুষের মধ্যে করোনার ভয় না থাকলেও শাহজাদপুরে করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সরকারের পক্ষ থেকে মাস্ক পড়া বাধ্যতামূলক হলেও শাহজাদপুরে এর প্রভাব এখনও পড়ে নি। এ ব্যাপারে প্রশাসনের তেমন কোন পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না।

এদিকে শাহজাপুরে রোববার ও বুধবার বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতা ও বিক্রেতা আসলেও তাদের মধ্যে স্বাস্থ্য বিধি মেনে চলার কোন নিয়ম দেখা যায় নি। তাই করোনা বিস্তার রোধে উপজেলা প্রশাসনকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়ার আহবান জানান। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আমিনুল ইসলাম খান জানান, সারা বিশ্বই করোনা ভাইরাস মহামারির বিরুদ্ধে লড়ছে তাই আমাদের মাঝে বেশি বেশি করে  সচেতনতা তৈরী করতে হবে। মাস্ক পড়া অত্যান্ত জরুরি মাস্ক না পড়লে করোনার উপদ্রব আরও ছড়িয়ে পড়বে।

 


দিলীপ গৌর ২৫-১১-২০২০ ০৬:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 361 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com