চরবাসির চলাচলের বাধা দূর হচ্ছে ১৮শ মিটার রাস্তায়
২২ এপ্রিল, ২০২৬ ০২:৫০ অপরাহ্ন

  

চরবাসির চলাচলের বাধা দূর হচ্ছে ১৮শ মিটার রাস্তায়

আব্দুল জলিল
২৫-১১-২০২০ ০৩:৩১ অপরাহ্ন
চরবাসির চলাচলের বাধা দূর হচ্ছে ১৮শ মিটার রাস্তায়

স্টাফ রিপোর্টারঃ  সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার প্রতন্ত চরবাসির চলাচলের বাধা দূর হচ্ছে  ১৮শ মিটার রাস্তা নির্মাণে। চরের জজিরা বাজার থেকে পানাগারি হাট পর্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা নির্মাণের কারণে নিশ্চিন্তপুর ও তেকানী ইউনিয়নবাসির যোগাযোগের নুতন দিগন্ত উন্মোচিত হচ্ছে। এতে করে কয়েক হাজার চারবাসির মাঝে স্বস্তি ফিরেছে।

২৫ নভেম্বর বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়  এলজিইডি’র তত্ত্বাবধায়নে আরসিসি রাস্তাটির  নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে।  ধূব ট্রেড এজেন্সি নামের ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে।

এসময় উপসহকারি প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান,  আরসিসি রাস্তাটির জন্য ব্যয় হচ্ছে ২ কোটি ৫৫ লক্ষ টাকা।  এতোদিন কয়েক হাজার মানুষ নিদারুণ কষ্টে এ রাস্তায় চলাচল করেছে।’

স্থানীয় স্কুল মাস্টার মনোয়ার  হোসেন জানান, ‘  রাস্তাটি নির্মাণে দুই ইউনিয়নের মানুষের যোগাযোগ অনেক সহজ হলো।’ 


আব্দুল জলিল ২৫-১১-২০২০ ০৩:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 555 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com