সিরাজগঞ্জে ১৮ মামলার আসামী বিদেশী অস্ত্রসহ ডিবির হাতে গ্রেপ্তার
০৮ মে, ২০২৬ ০৫:৫০ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জে ১৮ মামলার আসামী বিদেশী অস্ত্রসহ ডিবির হাতে গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৪-১১-২০২০ ১১:৩৬ অপরাহ্ন
সিরাজগঞ্জে ১৮ মামলার আসামী বিদেশী অস্ত্রসহ ডিবির হাতে গ্রেপ্তার
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের কামারখন্দ থেকে বিদেশী পিস্তল সহ ১৮ মামলার আসামী কোরবান আলী নামের এক জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮ টার সময় জেলার কামারখন্দ ঝাঐল ওভার ব্রিজের নিচে থেকে কোরবান আলী (৩৮) কে গ্রেফতার করে। গ্রেপ্তারের সময় তার নিকট থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের নুর মোহাম্মদের ছেলে। জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক এই প্রতিবেদককে জানান, গোপন সংবাদের বিত্তিত্বে মঙ্গলবার রাত ৮ টার দিকে কামারখন্দের ঝাঐল ওভার ব্রিজের নিচে থেকে কোরবানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার শরীর তল্লাশী করে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার নামে অস্ত্র, ডাকাতি, চুরিসহ ১৮ টি বিভিন্ন মামলা রয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৪-১১-২০২০ ১১:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 915 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com