শিরোনামঃ
দিলীপ গৌর ২৪-১১-২০২০ ০৬:৪৩ অপরাহ্ন |
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : শাহজাদপুর উপজেলা দোকান মালিক ব্যাবসায়ী সমিতি এর উদ্দোগে গতকাল ২৩ নভেম্বর সোমবার শাহজাদপুরের বিশিষ্ট এবং অবিভাবক মহোদয়গণদের সাথে ব্যবসায় সম্পর্কিত বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান।
দোকান মালিক সমিতির সভাপতি মুনছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ শামসুজ্জোহা, সহকারি কমিশনার (ভ‚মি) মাসুদ হোসেন, থানার অফিসার ইনচার্জ শাহিদ মাহমুদ খান, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রনি খান শান্ত, সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুল মমিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শাহজাদপুরে আপনারা শান্তিপূর্ণভাবে ব্যবসা করবেন। কোন চাঁদাবাজীর স্থান শাহজাদপুরে হবে না এবং রাখব না। ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত থাকব। শেষে এমপি হাসিবুর রহমান স্বপনের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com