বেলকুচিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা প্রহার
০৮ মে, ২০২৬ ০৫:৫০ পূর্বাহ্ন

  

বেলকুচিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা প্রহার

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৪-১১-২০২০ ০৬:০৬ অপরাহ্ন
বেলকুচিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা প্রহার

জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে জমি  সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আব্দুর রাজ্জাক (৭৫), রঞ্জু মিয়া (৩২), রমিছ উদ্দিন গুরুতর আহত হয়েছে। সোমবার (২০ নভেম্বর) রাতে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নে পিড়ার চর  গ্রামে এ ঘটনা ঘটে। আহত, আব্দুর রাজ্জাক  আশংকাজনক অবস্থায় বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন নিয়েছেন। আর বাকিরা স্থানিয় চিকিৎসকের নিকট চিকিৎসা নিচ্ছেন। এঘটনায় বেলকুচি  থানায় লিখিত অভিযোগ করেছের আহত রাজ্জাকের স্ত্রী মর্জিনা খাতুন।

থানার অভিযোগসূত্রে জানাযায়, উপজেলা ধুকুরিয়াবেড়া ইউনিয়নের পিড়ার চর  গ্রামের মৃত আব্দুর জুব্বারের ছেলে আব্দুর রাজ্জাকের সাথে  তারই ভাই আব্দুল ছালাম মিয়ার ছেলে সাব্বির আহাম্মেদ লিটনের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। গত ২০ নভেম্বর সোমবার রাত ১০ টায় দিকে জমি সংক্রান্ত বিরোধের  জের ধরে মিমাংসার উদ্দেশ্যে শালিসী বৈঠক অনুষ্ঠিত হয় কিন্তু বৈঠকে কোন মিমাংসা না আসায় আব্দুল সালাম মিয়ার ছেলে (ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সরকারী কর্মকর্তা )সাব্বির আহাম্মেদ লিটন (৩৪), তারই ভাই স্বপন মিয়াসহ ৫/৬ জন সংবদ্ধভাবে দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে এলোপাথাড়ি মারধর করে।

আব্দুর রাজ্জাকে সকল ব্যক্তির সম্মুখে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে এলোপাথাড়ি ভাবে পেটাতে শুরু করে সাব্বির আহাম্মেদ লিটন।এতে ডান হাতে লোহার রডের আঘাতে সে গুরুত্বর রক্তাক্ত জখম হয়। এ ছাড়া অভিযুক্তগণ রফিকুল ইসলামের বসত ঘরের গ্রিল, জানালার কাঁচ দেশীয় অস্ত্র দিয়ে ভেঙ্গে ফেলে ও রাম দা দিয়ে রঞ্জু মিয়াকে হত্যার উদ্দেশ্যে তার বাম হাতে কোপ দেয় এতে সে গুরুত্বর আহত হয়। অভিযুক্ত স্বপন মিয়া তার হাতে থাকা লোহার রড দিয়ে রমিছ উদ্দিনকে হত্যার উদ্দেশ্য কপালের উপরে বারি দেয় এতে তার বাম চোখের কপালের উপরে ফেটে গিয়ে রক্তাক্ত জখম হয়।

চিৎকারে আসেপাশের লোকজন এগিয়ে আসলে জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনর্চাজ (ওসি) গোলাম মোস্তফার ফোনে একাধিক বার যোগাযোগ করে না পাওয়ায়, তদন্ত কর্মকর্তা এস আই জয়দেব সাথে যোগাযোগ করলে তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটা হট্টগোল হয়েছে এ সংক্রান্ত একটি অভিযোগ আমার কাছে আছে। তারা স্থানীয় ভাবে মিমাংসা করার চেস্টা করছে।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৪-১১-২০২০ ০৬:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 663 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com