শিরোনামঃ
দিলীপ গৌর ২৪-১১-২০২০ ০৫:৪০ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : আসন্ন শাহজাদপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে, শাহজাদপুর পৌর আওয়ামীলীগের কার্যকারী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে খসরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাবলা, যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তরু লোদী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সাবেক ভারপ্রাপ্ত মেয়র নাছির উদ্দিন, আনু লোদী, শেখ কাজল, আশিকুল হক দিনার, কামরুল হাসান হিরোক প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু। বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা প্রতীক তুলে দিবেন আমরা তার পক্ষেই কাজ করব।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com