উল্লাপাড়ার পূর্বদেলুয়া কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজ অর্থ না থাকায় বন্ধ
২২ এপ্রিল, ২০২৬ ০৬:২৪ অপরাহ্ন

  

উল্লাপাড়ার পূর্বদেলুয়া কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজ অর্থ না থাকায় বন্ধ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৪-১১-২০২০ ০৪:১৫ অপরাহ্ন
উল্লাপাড়ার পূর্বদেলুয়া কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজ অর্থ না থাকায় বন্ধ

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া কেন্দ্রীয় জামে মসজিদ অর্থ অভাবে ৩ বছর যাবৎ নির্মান কাজ বন্ধ রয়েছে। অর্থ না থাকায় বাকি কাজ সম্পন্ন করতে পারছে না মসজিদ কমিটি। এতে মুসল্লিদের নামাজ আদায়ে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন মসজিদ কমিটি। প্রায় ১ হাজার মুসল্লী নামাজ আদায় করে এই মসজিদে। ২০১৭ সালে পূর্বদেলুয়া কেন্দ্রীয় জামে মসজিদ এলাকাবাসীর সহায়তায় পৌনে ২ লাখ টাকা নিয়ে ৩ তলা বিশিষ্ট ভবন নির্মানের উদ্যোগ নেওয়া হয়। এই টাকায় মসজিদের ফাউন্ডেশন ও কলাম তৈরি হলেও অর্থ না থাকায় মসজিদের বাকি কাজ সম্পন্ন করতে পারছে না এলাকাবাসী।

এতে বিপাকে পরেছে মুসল্লীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সরজমিনে গিয়ে দেখা যায় পূর্বদেলুয়া কেন্দ্রীয় জামে মসজিদের বাকি কাজ সম্পন্ন না করায়, কলাম ও ফাউন্ডেশন নষ্ট হয়ে যাওয়ার পথে। পূর্বদেলুয়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সদস্য ডাঃ সাইফুল ইসলাম জানান আমরা এলাকাবাসীর সহায়তায় ৩ তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজ শুরু করলেও অর্থ না থাকায় বাকি কাজ সম্পন্ন করতে পারছি না। আপাতত ১ তলা সম্পন্ন করলে ভালোভাবে মুসল্লিরা নামাজ আদায় করতে পারবে।

তিনি আরো জানান বাকি কাজ সম্পন্ন করতে অন্ততঃ ১০ লাখ টাকার প্রয়োজন। সাইফুল ইসলাম পূর্বদেলুয়া কেন্দ্রীয় জামে মসজিদ বন্ধ হয়ে যাওয়া নির্মাণ কাজ পূনরায় শুরু করার জন্য সকলের কাছে অর্থিক সহায়তা চেয়েছেন। ব্যাংক হিসাব নম্বর পূর্বদেলুয়া কেন্দ্রীয় জামে মসজিদ সোনালী ব্যাংক ৪২১৮৪০১০৩০০৫০ বিকাশ ০১৭১০-১৩২৯০৪ (ব্যক্তিগত) অথবা যে কোন প্রয়োজনে যোগাযোগ করুণ ডাঃ সাইফুল ইসলাম, পূর্বদেলুয়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সদস্য ০১৭১০-১৩২৯০৪ 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৪-১১-২০২০ ০৪:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 817 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com