শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৪-১১-২০২০ ০২:৫০ অপরাহ্ন |
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোড়জান ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আ'লীগ কে শক্তিশালী করার লক্ষ্যে ঘোড়জান ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মঙ্গলবার (২৪নভেম্বর) এ সভা অনুষ্ঠিত হয়। ঘোড়জান ইউনিয়ন আ'লীগের সভাপতি আক্তারুজ্জামান মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ -৫ আসনের স্থানীয় সাংসদ আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি । এসময় উপস্থিত ছিলেন, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন সরকার , আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু নজির মিয়া , হযরত আলী মাস্টার, হাবিবুর রহমান হাবিব , যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, মোল্লা বাবুল আক্তার প্রমুখ
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com