জনপ্রিয়তার শীর্ষে তাড়াশে যুবলীগের সভাপতি প্রার্থী মানিক
০২ আগস্ট, ২০২৬ ০২:২৪ পূর্বাহ্ন

  

জনপ্রিয়তার শীর্ষে তাড়াশে যুবলীগের সভাপতি প্রার্থী মানিক

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২৪-১১-২০২০ ১১:৩৯ পূর্বাহ্ন
জনপ্রিয়তার শীর্ষে তাড়াশে যুবলীগের সভাপতি প্রার্থী মানিক

আশরাফুল ইসলাম রনি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী হিসাবে আব্দুল বারেক সরকার মানিক জনপ্রিয়তার শীর্ষে ও দলীয় নীতি-নির্ধারকের সু-নজরে আছেন বলে জানান উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।

সদা হাস্যউজ্জল এই আব্দুল বারেক সরকার মানিক তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন যাবত ছাত্রলীগের রাজনীতি করেছেন।

তিনি উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী ঘোষনা দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন চায়ের দোকান, পাড়া মহল্লা, মাঠঘাট, হাটবাজার সর্বত্র। 

উপজেলার যুবলীগের সভাপতি প্রার্থী আব্দুল বারেক সরকার মানিক ইতিমধ্যেই তার কর্ম দক্ষতায় আচার আচরণে তৃনমূল নেতা কর্মী ও সাধারণ জনগণের পাশাপাশি দলের নীতি-নির্ধারকের কাছে সু-নজরে আছেন বলে জানা গেছে।

তাড়াশ উপজেলা যুবলীগ সভাপতি পদপ্রার্থী আব্দুল বারেক সরকার মানিক বলেন, ‘আমি যে দিন থেকে রাজনীতি কি বুঝতে শিখেছি সে দিন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের সাথে রাজনীতি করি। তাছাড়া আমার পরিবারের সকলেই আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। 

উপজেলার সকল মানুষ আমাকে চিনেন, আমাকে ভালোবাসেন এবং নির্বাচনের ব্যাপারে আমার সাথে আছেন। সকলকে নিয়েই আমিও মাঠে আছি। ইনশাআল্লাহ জনগনের শতভাগ সমর্থন নিয়েই জনগনের পাশে থাকবো। আমি পেশী শক্তি নয় জনগনকে সাথে নিয়ে তাড়াশ উপজেলা যুবলীগকে শক্তিশালী করে তুলবো। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২৪-১১-২০২০ ১১:৩৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 530 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com