বেলকুচিতে লোকালয় থেকে সাড়ে দশফুট আহত অজগর সাপ উদ্ধার
২৫ এপ্রিল, ২০২৬ ১১:২৫ অপরাহ্ন

  

বেলকুচিতে লোকালয় থেকে সাড়ে দশফুট আহত অজগর সাপ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৩-১১-২০২০ ০৫:৩১ অপরাহ্ন
বেলকুচিতে লোকালয় থেকে সাড়ে দশফুট আহত অজগর সাপ উদ্ধার

জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর যমুনার চর থেকে মাথায় আঘাত পাওয়া অবস্থায় সাড়ে দশফুটের আহত অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে সোহাগপুর যমুনার চর থেকে অজগর সাপটি স্থানীয় দি বার্ড সেফটি হাউজের সংগঠনের সদস্যরা উদ্ধার করে তাদের হেফাজতে নিয়েছেন। এলাকাবাসী জানায়, গত রবিবার (২২ নভেম্বর) বিকালে গ্রামের জমির মধ্য একটি অজগর সাপ দেখতে পায়। পরে স্থানীয়রা কিছু মানুষ ভয় পেয়ে সাপের মাথায় টেটা দিয়ে আঘাত করে।

আঘাত করার পর রাত ৮ টার দিকে দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানতে পারেন৷ ফোনে তাদের বন্যপ্রাণী আইন বিষয়ে জানালে তারা সাপটি তাদের হেফাজতে রাখে৷ সোমবার সকাল ১১ টার দিকে মামুন বিশ্বাস ও জুবায়ের হোসেন চর থেকে আহত অবস্থায় সাপটি উদ্ধার করে নিয়ে আসে। এ বিষয়ে দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, খবর পেয়ে আমি ও জুবায়ের অজগর সাপটি উদ্ধার করার জন্য সোহাগপুর চরে যাই। ওখানে গিয়ে সাপের অবস্থা মারাত্মক হওয়ায় কিছু ছবি রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরের কাছে পাঠিয়ে দেই । পরে আহত অবস্থায় উদ্ধার করা অজগর সাপটি সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা হৃষীকেস চন্দ্র রায়, এম এল এস নবুয়াত, শাহজাদপুর পিএম রশিদুল হাসানে কাছে অজগর সাপটি হস্তান্তর করা হয়। সাপটি বেশি আঘাত প্রাপ্ত হওয়ায় উপযুক্ত চিকিৎসা ও পরিচর্যার জন্য বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, রাজশাহীতে প্রেরণ করা হয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৩-১১-২০২০ ০৫:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 596 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com