শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৩-১১-২০২০ ০৪:৫৪ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি পৌর নির্বাচন উপলক্ষে কাউন্সিলর পদপ্রার্থী হাজী হাফিজুর রহমানের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকালে পৌর এলাকার তিন নং ওয়ার্ড চালা উত্তর পাড়া নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হাজী শফিকুল ইসলামের সঞ্চালনায় ও ছোরহাব আলী প্রামাণিকের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর পদপ্রার্থী হাজী হাফিজুর রহমান।
সে বলেন, পৌরসভার ৩নং ওয়ার্ডের জনগণের পাশে আছি থাকবো, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা পৃথিবীতে ভয় ও আত্নকের পরিবেশ তৈরি হয়েছিলো স্থবির হয়ে পরেছিলো অর্থনীতি। করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা জন্য আমি সকল ধরনের সেবা দেওয়া চেষ্টা করেছি, আমার পরিবারের সকলে আগে থেকে জনগণের সেবা করে আসছে, আমার পরিবারের মানুষ কাউকে সহযোগিতা করে তা লোক দেখানোর জন্য নয়। আমি যাকে সহযোগিতা করবো সে জানবে আর আমি জানবো আর আমাদের মাথার উপরে একজন আছে সে জানবে।
আল্লাহ তায়ালা বলেছেন অসহায় মানুষকে সহযোগিতা করো তার বাড়িতে রাতের অন্ধকারে পৌঁছেদিয়ে আসো। আমি নির্বাচিত হলে বেলকুচি পৌরসভার এই ওয়ার্ড একটি শতভাগ আধুনিক ওয়ার্ডের রুপান্তরিত করবো। নাগরিক সেবা ওয়ার্ড বাসির দোড়গোড়ায় পৌছে দিতে চাই। আমি অসহায় নির্যাতিত মানুষের পাশে আছি এবং আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। আমি আপনাদের মাঝে প্রথম এসেছি। আপনারা আমাকে একবার আপনাদের সেবা করার সুযোগ করেদেন। নিবার্চনী মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, সন্তোষ আলী প্রামানিক, বিশিষ্ট ব্যবসায়ী বাবু তালুকদার, লালচাঁন, হাজী আলামিন, নজরুল সরকার, বাবুল প্রামাণিক প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com