কাজিপুরে ১ নং সোনামুখী ইউনিয়নের হাল ধরতে চান বাবু
২৪ এপ্রিল, ২০২৬ ০৯:৫৭ অপরাহ্ন

  

কাজিপুরে ১ নং সোনামুখী ইউনিয়নের হাল ধরতে চান বাবু

আব্দুল জলিল
২৩-১১-২০২০ ০৪:২২ অপরাহ্ন
কাজিপুরে ১ নং সোনামুখী ইউনিয়নের হাল ধরতে চান বাবু

স্টাফ রিপোর্টারঃ বাবু। সবার নিকট বাবু মেম্বর নামেই পরিচিত। আসল নাম ফরিদুল ইসলাম বাবু। কাজিপুরের ১ নং সোনামুখী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দুই দুইবারের নির্বাচিত ইউপি সদস্য। পিতা আব্দুল হাই সরকারও ছিলেন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত ইউপি সদস্য। সদালাপী, বন্ধু বৎসল ও জনদরদী বাবু সোনামুখী ইউনিয়ন আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক।

পাঁচগাছি গ্রামের সন্তান বাবু কাজিপুরের সদ্য প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম এবং তার পুত্র বর্তমান নির্বাচিত এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয় এর অত্যন্ত আস্থাভাজন একজন নেতা।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার তিনি চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে দলীয় মনোনয়ন প্রত্যাশী।

 ফরিদুল ইসলাম বাবু ইতোমধ্যে তার গ্রামে প্রতিষ্ঠা করেছেন মোহাম্মদ নাসিম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় এবং মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। সমাজের নানা সেবামূলক কাজে তিনি থাকেন সামনের নেতৃত্বে। সাধারণ জনগণ যেকোন প্রয়োজনে তাকে কাছে পান।

 বাবু জানান, ‘ জনগণের বালোবাসার টানেই আমিেএবার চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চাইবো। আশা করি সাধারণ মানুষের কথা বিবেচনা করে দল আমার হাতেই নৌকার বৈঠা তুলে দেবেন।

 বাবু আরও জানান, ‘নির্বাচিত হলে প্রথমেই কাজিপুর তথা সিরাজগঞ্জের মধ্যে সোনামুখী ইউনিয়নকে মাদকমুক্ত করার কাজ শুরু করবো। কেননা সুস্থ্য দেহ সুন্দর মনের কারখানা। নেশা যুব সমাজকে ধংসের দিকে নিয়ে যাচ্ছে। এ কারণেই আমার প্রথম মিশনে থাকবে এই কাজটি।

সব দিক বিবেচনা করে আমাদের প্রাণপ্রিয় নেতা জয় সাহেবসহ দলের নীতি নির্ধারকগণ যদি আমার বিষয়ের সিদ্ধান্ত নেন তাহলে সত্যিকার ১ নং সোনামুখী ইউনিয়নকে আসলেই সবদিক থেকে ইতিবাচক পরিবর্তন এনে ১ নম্বরেই রাখবো ইনশা আল্লাহ।’


আব্দুল জলিল ২৩-১১-২০২০ ০৪:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 590 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com