সিরাজগঞ্জ জেলা আ.লীগে সভাপতি-সম্পাদককে  অব্যাহতি ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আলী হাসান, সম্পাদক সামাদ তালুকদার
০২ আগস্ট, ২০২৬ ০২:২৫ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জ জেলা আ.লীগে সভাপতি-সম্পাদককে  অব্যাহতি ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আলী হাসান, সম্পাদক সামাদ তালুকদার

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২২-১১-২০২০ ০৭:২৩ অপরাহ্ন
সিরাজগঞ্জ জেলা আ.লীগে সভাপতি-সম্পাদককে  অব্যাহতি ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আলী হাসান, সম্পাদক সামাদ তালুকদার

জহুরুল ইসলাম: সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপিকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুপুরে এ সংক্রান্ত দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত একটি পত্রে এ তথ্য জানানো হয়।

পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে সংগঠনের গঠনতন্ত্রের বিধি মোতাবেক বাংলাদেশ আওয়ামীলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপিকে স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা করা হয়েছে। পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসানকে ভারপ্রাপ্ত সভাপতি ও যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করছে। নতুন ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. কে এম হোসেন আলী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২২-১১-২০২০ ০৭:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1674 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com