তাড়াশে এক প্রতারকের বিরুদ্ধে নিমগাছী সমাজভিত্তিক মৎস্য প্রকল্পের সুফলভোগীদের অভিযোগ
০৮ মে, ২০২৬ ০৫:৫১ পূর্বাহ্ন

  

তাড়াশে এক প্রতারকের বিরুদ্ধে নিমগাছী সমাজভিত্তিক মৎস্য প্রকল্পের সুফলভোগীদের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২২-১১-২০২০ ০২:০৭ অপরাহ্ন
তাড়াশে এক প্রতারকের বিরুদ্ধে নিমগাছী সমাজভিত্তিক মৎস্য প্রকল্পের সুফলভোগীদের অভিযোগ

আশরাফুল ইসলাম রনি: 

সিরাজগঞ্জের তাড়াশে খাইবুর রহমান খোকনসহ কতিপয় প্রতারকের বিরুদ্ধে নিমগাছী সমাজ ভিত্তিক মৎস্য প্রকল্পের বিভিন্ন সুফলভোগী সদস্যরা সরকারী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রোববার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার ৫১৫টি নিমগাছী সমাজ ভিত্তিক মৎস্য প্রকল্পের বিভিন্ন সুফলভোগী সদস্যরা তাড়াশ ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার নিমগাছী সমাজভিত্তিক মৎস্যচাষ প্রকল্পের পুকুরের সুফলভোগীরা গত ২০১১ সালে মৎস্য ও প্রানী সম্পদ এবং ভুমি মন্ত্রনালয়ের মাধ্যমে সমঝোতা স্বারক এর মৎষ্য অধিদপ্তরের পুকুরগুলো হস্তান্তর করা হয়। যার মেয়ার ২০২২ সাল পর্যন্ত রয়েছে। পরে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে পুকুরপাড়ের মৎস্যজঅবি, মৎস্যচাষী,বেকার যুবক-যুবতী, মুক্তিযোদ্ধা, অসহায় দরিদ্র জনগোষ্ঠির সমন্বয়ে দল গঠন করে প্রতিবছর সরকারী নির্ধারিত রাজস্ব জমা দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্ত রায়গঞ্জ উপজেলার রায়গঞ্জ গ্রামের মৃত.ফজলার রহমানের ছেলে প্রতারক খাইবুর রহমান খোকন ও তার কতিপয় প্রতারক চক্রের সদস্যরা অবৈধভাবে পুকুরগুলো দখলের পায়তারা করছে। তারা বিভিন্ন লোকের কাছে থেকে পুকুরের সদস্য ও চাকুরী দেয়ার কথা বলে প্রতারনা করছে। অন্যদিকে এলাকায় ব্যাপক সংঘর্ষসহ বিপুল প্রাণহানির ঘটার সম্ভবনা আছে। 

এ ব্যাপারে সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা সাহেদ আলী জানান, খাইবুর রহমান খোকনসহ কতিপয় প্রতারক আদালতের একটি ভুয়া রায় নিয়ে পুকুরগুলো দখলের চেষ্টা করছে। পরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় কাগজপত্র যাচাই করে সেগুলো ভুয়া বলে জানিয়েছে এবং প্রতারনা করায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

অভিযুক্ত খাইবুর রহমান খোকন এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২২-১১-২০২০ ০২:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 676 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com