বেলকুচি পৌর মেয়র প্রার্থী মজিদ খাঁনের নিবার্চনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
২৪ এপ্রিল, ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন

  

বেলকুচি পৌর মেয়র প্রার্থী মজিদ খাঁনের নিবার্চনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২১-১১-২০২০ ০৯:১২ অপরাহ্ন
বেলকুচি পৌর মেয়র প্রার্থী মজিদ খাঁনের নিবার্চনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি পৌর নির্বাচন উপলক্ষে মেয়র পদপ্রার্থী আব্দুল মজিদ খাঁন এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় বেলকুচি পৌর এলাকার আব্দুল মজিদ খাঁনের নিজস্ব বাসভবনে নির্বাচনী মতবিনিময় সভায় হাজী আশরাফ আলীর সঞ্চালনায় ও সাবেক মেম্বার নজরুল ইসলামের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী আব্দুল মজিদ খাঁন। মেয়র প্রার্থী আব্দুল মজিদ খাঁন বলেন, আমি নির্বাচনে এই জন্যই মেয়র প্রার্থী হয়েছি আমার বড় ভাই সাবেক মেয়র লাল খাঁন এর অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করার জন্য। আমি কখনো কোন প্রার্থীকে নিয়ে আলোচনা সমালোচনা করবো না। আপনারা এর বিচারক কারন আপনাদের ভোটে নির্বাচিত হবে মেয়র। আপনারা তাকেই ভোট দেবেন যাকে পাশে পাবেন। এছাড়াও বক্তব্য রাখেন বেলকুচি পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর আলম প্রামাণিক, পৌর আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের সাধারন সম্পাদক নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সুমন ভূঞা প্রমূখ। এসময় নেতাকর্মীরা আব্দুল মজিদ খাঁনের প্রতি সমর্থন দিয়ে পৌর নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়ার জন্য আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২১-১১-২০২০ ০৯:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 687 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com