শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২১-১১-২০২০ ০৬:৩৪ অপরাহ্ন |
জহুরুল ইসলাম: দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বেলকুচি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দিনব্যাপী উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এতে বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ একেএম ইউসুফজী খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, প্রধান বক্তা হিসেবে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রফেসর ড: হাবিবে মিল্লাত মুন্না।
এসময় বিশেষ অতিথি হিসেবে সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য ও হোসেন আলী হাসান, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা আলহাজ গাজী সাইদুর রহমান, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক সরকার,আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আজিজল হক খান ঘোষণসহ স্থানিয় নেতৃবৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com