তাড়াশে গাজাঁর গাছসহ নারী গ্রেপ্তার
০৮ মে, ২০২৬ ০৬:৫০ পূর্বাহ্ন

  

তাড়াশে গাজাঁর গাছসহ নারী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২১-১১-২০২০ ০৩:৩৩ অপরাহ্ন
তাড়াশে গাজাঁর গাছসহ নারী গ্রেপ্তার

আশরাফুল ইসলাম রনি:

সিরাজগঞ্জের তাড়াশে চারটি গাঁজার গাছসহ অঞ্জনা উরাঁও (৩৮) নামে এক নারী ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নারী উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের গুড়পিপুল গ্রামের বাউস্ত পাড়ার সহাদেব উরাঁওয়ের স্ত্রী।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের গুড়পিপুল গ্রামের বাউস্ত পাড়ার নিজ বাড়ি থেকে গাজাঁর গাছসহ তাকে গ্রেপ্তার করে। পরে শনিবার দুপুরে দিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. ফজলে আশিক জানান, চারটি গাজাঁর গাছসহ আটক নারীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২১-১১-২০২০ ০৩:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 505 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com