শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২০-১১-২০২০ ০৮:৪৪ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন অপরাধে ২৭ জন কে অর্থদণ্ড ও বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রিট উপজেলাধীন তেতুলতলা, উল্লাপাড়া বাজার, গ্যাসলাইন লাইন হাট, শ্যমলী পাড়া, গয়হাট্টা বাজার ও তৎসংলগ্ন এলাকা অভিযান চালিয়েছেন।
এসময় মাদকসেবি ২ জন কে ২ মাসের কারাদণ্ড ও ১ শত টাকা জরিমানা,অবৈধভাবে বালু উত্তলনের অপরাধে ৩ জন কে ১ মাসের কারাদণ্ড,মোটরসাইকেলের হেলমেট ব্যবহার ও বৈধ কাগজপত্র না থাকায় ৪ জন কে ৩৫শ টাকা জরিমানা,মাস্ক না পড়ায় ৯ জন কে ৩শ টাকা করে ৩৩ টাকা জরিমানা এছাড়াও দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ০৯ জনকে মোট ৪২০০ টাকা জরিমানা করেছেন। উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) তথ্য টি নিশ্চিত করেছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com