শিরোনামঃ
দিলীপ গৌর ২০-১১-২০২০ ০৬:১৭ অপরাহ্ন |
শাহজাদপুর প্রতিনিধি : শাহজাদপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নিতাই গৌর সেবা সংঘ আশ্রমের সভাপতি মহাদেব সাহা (৬৭) গতকাল ১৯ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রেনস্টোক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান পরলোক গমন করেছেন।
আজ ২০ নভেম্বর শুক্রবার সকালে শাহজাদপুর কেন্দ্রীয় মহাশ্মশানে তার অন্তেষ্টি ক্রিয়া সম্পন্ন হয়। এর আগে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সন্তোষ কুমার কানু ও সহ সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার সান্যাল এবং উপজেলা শাখার সভাপতি বিনয় কুমার পাল, সাধারণ সম্পাদক বিমল কুমার কুন্ডু, সহ-সভাপতি রতন কুমার দত্ত, কোষাধক্ষ্য মিলন কৃষ্ণ বসাক প্রয়াত মহাদেব সাহার প্রতি শেষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
পরে প্রয়াতের আত্মার শান্তি কামনায় প্রার্থনরা করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সমাজসেবক ও সংগঠক মহাদেব সাহার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com