শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২০-১১-২০২০ ০৫:৪৭ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২০নভেম্বর) সকালে উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর জনকল্যান স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজ মৃধার সভাপতিত্বে কাউন্সিলের ১ম অধিবেশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. মো: আব্দুল আজিজ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ গাজী ম.ম আমজাদ হোসেন মিলন, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রজত ঘোষ, সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন তাপস সহ অারো অনেকেই।
পরে বিকালে ২য় অধিবেশনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম বুুলবুল সভাপতি ও জয়নুল আবেদীন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাগুড়া বিনোদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com