সিরাজগঞ্জে ঘিরে রাখা বাড়ি থেকে চারজনের র‌্যাবের নিকট আত্মসমর্পণ
০৮ মে, ২০২৬ ০৮:০০ পূর্বাহ্ন

  

সিরাজগঞ্জে ঘিরে রাখা বাড়ি থেকে চারজনের র‌্যাবের নিকট আত্মসমর্পণ

আব্দুল জলিল
২০-১১-২০২০ ১১:৩৫ পূর্বাহ্ন
সিরাজগঞ্জে ঘিরে রাখা বাড়ি থেকে চারজনের র‌্যাবের নিকট আত্মসমর্পণ

স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের শেরখালীতে জঙ্গি আস্তানা' সন্দেহে ঘিরে রাখা ফজলুল হক মাস্টারের বাড়ি থেকে ৪ জঙ্গিকে আটক করেছে র‌্যাব -১২। তারা বাড়ি থেকে বেরিয়ে এসে আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা থেকে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ওই বাড়িটিতে অভিযান শুরু করে র‌্যাব। সকাল সাড়ে ১০টার দিকে র‌্যাবের বোমা ডিসপোজাল ইউনিট ওই ঘরে প্রবেশ করেছে।

র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মহিউদ্দিন মিরাজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মহিউদ্দিন মিরাজ জানান, শুক্রবার (২০ নভেম্বর) বেলা পৌনে ১১টার সময় ওই বাড়ি থেকে বের হয়ে ৪ জন আত্মসমর্পণ করেন। এদের মধ্যে একজনের নাম কিরণ। তিনি পাবনা-সিরাজগঞ্জ জেমএমবির আঞ্চলিক প্রধান।

এর আগে র‍্যাব-১২ এর এএসপি মাঃ মহিউদ্দিন মিরাজ ও স্হানীয়রা কালের কণ্ঠকে জানান, শিক্ষক ফজলুল হকের বাড়িতে দীর্ঘ দিন ধরে একজন নারী ভাড়াটিয়া বসবাস করছিল। হঠাৎ গত কয়েক মাস আগে বগুড়া থকে ২ জন অপরিচিত লোক এখান এসে বসবাস শুরু করে। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় র‍্যাব শুক্রবার ভোর রাতে পুরো উকিলপাড়া ঘিরে ফেলে। ভোর সাড়ে ৫টার দিক শুরু হয় অভিযান। গোলালাগুলির শব্দে ঘুম ভাঙ্গে স্হানীয়দের। উৎসুক জনতাও অবস্হান নেয় আশেপাশে। অভিযান শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

 


আব্দুল জলিল ২০-১১-২০২০ ১১:৩৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 443 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com