শাহজাদপুরে জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান, ৪ জনের আত্মসমর্পণ
০৮ মে, ২০২৬ ০৮:০০ পূর্বাহ্ন

  

শাহজাদপুরে জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান, ৪ জনের আত্মসমর্পণ

নিউজরুম
২০-১১-২০২০ ১১:৩৪ পূর্বাহ্ন
শাহজাদপুরে জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান, ৪ জনের আত্মসমর্পণ

জঙ্গি আস্তানা সন্দেহে সিরাজগঞ্জের শাহজাদপুরের উকিলপাড়া এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)।

 শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টা থেকে ওই বাড়িটি ঘিরে রেখে অভিযানের প্রস্তুতি নিচ্ছে র‌্যাব।

 বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।

 র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে রাজশাহী থেকে জঙ্গি সন্দেহে কয়েকজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শাহজাদপুরের ওই বাড়িটি ঘিরে রাখে র‌্যাব। বাড়িটিতে একাধিক জঙ্গি আছে বলে ধারণা করা হচ্ছে। সকলের নিরাপত্তার জন্য আশপাশের বাড়ির লোকজনকে নিরাপদ স্থানের সরিয়ে নেয়া হয়ে।

 ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, ‘জঙ্গি আস্তানা সন্দেহে’ আমরা ওই বাড়িটি ঘিরে বিশেষ নজরদারি রেখেছি। হঠাৎ ওই বাড়িটি থেকে বিকট শব্দে ফায়ার হয়েছে। তবে ঘটনাস্থলে র‌্যাবের আরো টিম আসছে বলে তিনি উল্লেখ করেন। 


নিউজরুম ২০-১১-২০২০ ১১:৩৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 350 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com