শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২০-১১-২০২০ ১১:০৩ পূর্বাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে পুর্ব বিরোধের জের ধরে রাতের আধারে খালে বিষ ঢেলে ৫ লাখ টাকার দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ নিধন করেছে প্রতিপক্ষরা। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে স্থানীয়রা।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের বৃ-পাচান গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার তাড়াশ সদর ইউনিয়নের বৃ-পাচান গ্রামের রফিকুল ইসলামের ছেলে সজিব (৩০) ও মৃত. ইমান আলীর ছেলে আজিজুল ইসলাম (৩৫) তাড়াশ-মহিষলুটি আঞ্চলিক সড়কের বৃ-পাচান গ্রামের বিভিন্ন জমির মালিকের কাছে থেকে খাল লিজ নিয়ে মাছ চাষ করে আসছিল। কিন্ত একই গ্রামের মৃত. আবুল মন্ডলের ছেলে আফজাল একই স্থানে কিছু জায়গায় মাছ চাষ করছে। আফজালের দুইপাশে সজিব ও আজিজুল ইসলাম মাছ চাষ করছে। এর আগে এ নিয়ে আফজাল হোসেন তাদের মারপিট করে। পরে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদে শালিশী বৈঠক হয়। এতে আফজাল আরো ক্ষীপ্ত হয়। এরই জের রাতের কোন এক সময় সে ওই খালে কীটনাশক ফেলে দেয়। ভোর থেকেই খালে মাছ মরে ভেঁসে উঠতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খালের সব মাছ মরে পানিতে ভেঁসে উঠে।
ক্ষতিগ্রস্থ সজিব ও আজিজুল ইসলাম বলেন, ধারদেনা করে খাল লিজ নিয়ে মাছ চাষ করেছিলেন। মাছগুলো সময় মত বিক্রি করতে পারলে প্রায় ৫ লাখ টাকা পাওয়া যেত। কিন্তু তার আগেই পুর্ব বিরোধের জের ধরে কিটনাশক ঢেলে আমাদের সব শেষ করে দিয়েছে আফজাল হোসেন।
এ বিষয়ে অভিযুক্ত আফজাল হোসেন কাছে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেন নি।
তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল শেখ জানান, খবর পেয়ে সকালে ওই খালে গিয়ে দেখি বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে। এর আগে হত ৪ নভেম্বর তাদের মারামারি বিষয়ে ইউনিয়ন পরিষদের শালিশী করে দেয়া হয়। সেখানে সজিব ও আজিজুল ইসলাম এর খালের মাঝে সামান্য কিছু ঘের দেয়া আফজালের জলাশয় থাকাতে শালিশে সিদ্ধান্ত হয় যেহেতু দুইপাশে সজিব ও আজিজুল ইসলামের জায়গা বেশি। তাহলে তাকে মাছ চাষে সমস্থ লিজের ও খরচের টাকা দেয়া হবে। তাকে ওই জায়গাটুকু ছেড়ে দেয়ার জন্য বলা হয়। কিন্ত তিনি অমান্য করেছেন। ধারণা করা হচ্ছে আফজাল হোসেন কিটনাশক দিয়ে মাছ নিধর করেছেন।
এ ব্যাপারে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. ফজলে আশিক বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com